সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

কম্পপুরে এসএসসি পরীক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

সাকিব আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৫ টাইম ভিউ
কম্পপুরে এসএসসি পরীক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে জামালপুর শহরের  ২নং ওয়ার্ড কম্পপুরে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও কম্পপুর ওয়ার্ড বিএনপির  সাংগঠনিক সম্পাদক  সাদ্দাম হোসেন রিপনের এই ব্যতিক্রম উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা  অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত দিনে কম্পপুরে এরকম একটি ব্যতিক্রমী উদ্যোগ কেউ নিয়েছে বলে আমার মনে হয়না তবে রিপনের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানিয়ে বলতে চাই যে,  এসএসসি পরীক্ষার্থীরা যারা আছেন এরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশ করার কারিগর। অতএব আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে এরকম ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি এবং শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা আর্থিক সংকটের কারণে ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ যোগাতে না পারেন তাদেরকে আমার ব্যক্তিগত অর্থ দিয়ে সহায়তা করতে চাই যাতে করে তারা তাদের ছেলে-মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেশের কাজে নিয়োজিত করতে পারেন।

এছাড়াও তিনি এসএসসি পরীক্ষার্থীদের প্রতিশ্রুতি দেন,যারা এবার এসএসসি পরীক্ষায় (A+) পেয়ে উত্তীর্ণ হবে তাদেরকে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে ঘোড়ার গাড়ি দিয়ে জামালপুর শহর ঘুরাবো।

এইরকম প্রতিশ্রুতি পেয়ে এসএসসি পরীক্ষার্থীরা বলেন আমরা সকল শিক্ষার্থী মনোযোগ সহকারে পড়াশোনা করবো এবং পরীক্ষার জন্য পূর্ণ প্রিপারেশন নিবো, যাতে করে আমরা সকলে (A+)পেয়ে উত্তীর্ণ হয়ে, রিপন ভাই ও বাবু স্যারের সম্মান রাখতে পারি ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর