বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কলাপাড়ায় গৃহবধূর লাশ ফেলে স্বজনরা উধাও

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ টাইম ভিউ

হাবিবুর রহমান মাসুদ,কলাপাড়া : কলাপাড়ায় পুতুলী (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা উঠেছে। মঙ্গলবার ২৮ নভেম্বর রাতে কলাপাড়া হাসপাতাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের বাসিন্দা হানিফ হাওলাদারের পুত্র সাগর হাওলাদার (কালামিয়ার) স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত পুতুলী মঙ্গলবার রাতে নীলগঞ্জে তার সামীর বাড়িতে সবার অগোচরে ঘরের দোতলায় চালার সাথে ওরনা দিয়ে ফাঁস দেয়। এরপরই স্বজনরা পুতুলীকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রæত হসপিটালে ছুটে আসেন। কিন্তু সেখানে এসে তারা এসে লাশের সাথে কাউকে দেখতে পাননি। খোঁজ নিয়ে জানতে পারেন পতুলির মৃত্যুর খবর পেয়ে স্বজনরা হাসপাতাল থেকে পালিয়েছে। পরবর্তীতে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে কাউকে খুজে পায়নি। এছাড়াও এবিষয়ে পার্শ্ববর্তী লোকজনের কাছে জানতে চাইলে ঘটনার বিষয়ে কেউ কিছু বলতে পারেনা বলে তারা জানান।

স্বজনরা জানায়, নিহত পুতুলীর বাবার বাড়ি লক্ষীপুর জেলার রায়পুরা থানার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামে তার বাবার নাম ফিরোজ আলম। এক বছর হয়নি পুতুলির সংগে সাগরের বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসার ভালোই চলছিল হঠাৎ কেন এমন করল তারা বলতে পারছে না।

কলাপাড়া থানার তদন্তকারী এস আই গোলাম মাওলা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সাথে অভিমান করে এমন ঘটনা ঘটাতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত কিছুই বলা যাচ্ছেনা।

এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। তিনি আরও জানান, বুধবার দুপুর পর্যন্ত মৃত্যুর বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর