রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :

কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

কলাপাড়ায় উফসি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৫’শ’ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের হাতে এসব সার ও বীজ তুলে দেন।

বিতরণ অনুষ্ঠানে নির্বাহী অফিসার রবিউল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালী, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ।

এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কৃষক কৃষাণী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর