বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: শাহে আলম বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে শেষ হবে আলোচনা: অর্থমন্ত্রী ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬ বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত সার বিতরণ তদারকিতে নিয়োজিত রয়েছে : কৃষিমন্ত্রী শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫০ টাইম ভিউ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
ছবি-সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ।

তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত বলে আমি মনে করি।মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতিই হচ্ছে ধ্বংসের রাজনীতি। এটি নতুন কিছু নয়। তাদের জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। জনগণ এই বিচার দেখতে চায়।

‘রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দিয়ে চলে যেতে পারে কিংবা কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে’— উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট, সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, পেশাগত স্বাধীনতা এবং সম্প্রচারমাধ্যমের আধুনিকায়নের বিষয়গুলো তুলে ধরেন সংগঠনটির নেতারা।

সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদেরও জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। তারা বলেন, যথাযথ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে সাংবাদিকদের পক্ষে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর