বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের জাপানে বিপুল পরিমাণ জনশক্তি পাঠানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ ৯ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত ফজলুর রহমানের যেসব কথায় ১০ মিনিট অচল সংসদ পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ :আইএমএফ-এর প্রতিবেদন ওপেক ছাড়ল আমিরাত, বৈশ্বিক তেল রপ্তানিকারক গোষ্ঠীতে বড় ধাক্কা গত এক মাসে তেল বিক্রি করে ইরানের আয় বেড়েছে ৪০ শতাংশ ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজীকরণে সরকারের পদক্ষেপ :সংসদে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বললেন জঙ্গি নেই, উপদেষ্টা বলছেন আছে

কালবৈশাখীর প্রভাবে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮ টাইম ভিউ
কালবৈশাখীর প্রভাবে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম

তীব্র বাতাস ও ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের পর হঠাৎ আকাশ কালো হয়ে নেমে আসে তুমুল বৃষ্টি, যা কয়েক ঘণ্টা ধরে অব্যাহত থাকে। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়তে থাকে।

ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন নিচু এলাকা হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, মুরাদপুর, হালিশহর ও রহমতগঞ্জ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবর্তক এলাকায় চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া পথচারী আবুল খায়ের বলেন, বৃষ্টির কারণে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রিকশা ও সিএনজি না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে, আর যা পাওয়া যাচ্ছে তার ভাড়াও বেশি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, প্রবর্তক এলাকার জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। এ কারণে সাময়িকভাবে পানি চলাচলে বিঘ্ন ঘটছে।

এদিকে তীব্র বাতাসের কারণে নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর