অনলাইন ডেক্স : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সকাল ৮:৩০টায় সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’
বঙ্গভবনের মুখপাত্র জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা করানোর কথা রয়েছে।
রাষ্ট্রপ্রধান চিকিৎসা শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।