বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স :কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে করিমগঞ্জ কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান হাশেম (৩৩) ও তাড়াইল উপজেলার কাজলা গ্রামের নাজিমুদ্দিন ছেলে সম্রাট মিয়া (৩৮)। এর মধ্যে হাফিজুর রহমান হাশেম চৌগাঙ্গা ফাজিল মাদ্রাসার শিক্ষক। আর সম্রাট মিয়া মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর