বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কুয়াকাটায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১১২ টাইম ভিউ

হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া : কুয়াকাটায় এক কেজি গাঁজা ও ২শত তিন পিচ ইয়াবা সহ দুই মাদক কারবারী কে আটক করেছে পুলিশ। শুক্রবার ১৩ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এস আই সাহেদুল ইসলাম ও এস আই সরোয়ার ও এএসআই বাইজিদের নেতৃত্বে কুয়াকাটার নবীনপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় আমির আমির গাজী ও নুর জামাল নামের দুই ব্যাক্তিকে গাঁজা ও ইয়াবা সহ আটক করে মহিপুর থানা পুলিশ।

আটককৃত আমির গাজী নবীনপুর গ্রামের মৃত আদম আলী গাজীর ছেলে ও নূর জামাল কচ্ছপখালী গ্রামের মোতাহার হাওলাদারের ছেলে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস আলম খাঁন বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এসময় তিনি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর