বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ চার পাঁচারকারী আটক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ টাইম ভিউ

অনলাইন ডেক্স : টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবাসহ চার পাঁচারকারী আটক হয়েছে। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ইয়াবার একটি চালান মিয়ানমার হতে টেকনাফের মুন্ডার ঢেইল ঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এর নেতৃত্বে টেকনাফের মুন্ডার ঢেইল ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন আনুমানিক রাত দেড়টায় মুন্ডার ঢেইল ঘাটে সমুদ্র হতে আগত একটি ফিশিং বোট হতে সন্দেহজনক ৪ ব্যক্তিকে নামতে দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তিরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে উক্ত ৪ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে তল্লাশী করে মোঃ ইয়াছিন (৩৬) এর নিকট থাকা একটি পলি ব্যাগ হতে ২৮,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর