শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ঢাকায়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৭১ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : ক্রিকেট বিশ্বকাপের ট্রফি নিয়ে গতকাল রবিবার মধ্যরাতের খানিক পরই ঢাকায় এসে পৌঁছায় আইসিসির বিশেষ ট্রফি ট্যুরের বিমান। বিমানটি বহন করে এনেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটিকে। এই বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে অবস্থান করবে তিনদিন। যার প্রথমদিন আজ।

আজ সোমবার (৭ আগস্ট) বিশেষ কোনো সূচি রাখা হয়নি বিশ্বকাপ ট্রফি ট্যুরের। শুধুমাত্র একটি অফিসিয়াল ফটোসেশন হওয়ার কথা, পদ্মা বহুমুখী সেতুতে। এরপর বিকাল ৩টা নাগাদ এই অফিসিয়াল ফটোসেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পদ্মা সেতুতে অফিসিয়াল ফটোশ্যুট শেষ করে ঢাকায় ফিরে আসবে আইসিসি বিশ্বকাপ ট্রফি। আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে।

এরপর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। যদিও এই প্রদর্শনীতে থাকতে পারবে না সাধারণ মানুষ। এখানে উপস্থিত থাকবেন- জাতীয় দলের ক্রিকেটার, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়া কর্মীরা।

সর্ব সাধারণের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামী বুধবার (৯ আগস্ট)। স্থান, পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমল। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিংমলে বিশ্বকাপ ট্রফি সর্ব সাধারণের জন্য প্রদর্শন করা হবে। এরপর ট্রফি ফিরে যাবে পরবর্তী গন্তব্য, কুয়েতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর