বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনায় বাসে দুর্বৃত্তদের আগুন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৩১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : খুলনা মহানগরীতে সড়কের পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা এমএ বারী সড়কে এ ঘটনা ঘটে। খুলনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

আগুনে বাসের বেশকিছু আসন পুড়ে গেছে। এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা এমএ বারী সড়কে দাঁড়িয়ে থাকা কাতার এয়ারওয়েস নামক মোংলা ইপিজেডের একটি বাসে (ঢাকা মেট্রো- ঝ ১১-০৫২০) আগুন জ্বলতে দেখা যায়।

হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে সবাই এগিয়ে যান। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান জানান, আমরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কিভাবে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব না। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর