বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ ভেবে মিথানল পান, দুই যুবকের মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৪ টাইম ভিউ
গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে 'মদ' ভেবে মিথানল পান, দুই যুবকের মৃত্যু
ছবি-সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে বিয়ে বাড়িতে মদপান করে অসুস্থ দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার ছয় দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) ভোরে একজন ও বিকালে অন্যজন মারা যান বলে জানিয়েছেন কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন।নিহতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ডুলিয়ার বাজার এলাকার রাজ্জাকের ছেলে মো. সজিব (২২) এবং একই উপজেলার হাড়োয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. রনি মিয়া (২০)।

সজিব কোনাবাড়ীর বাইমাইল কাদের মার্কেট এলাকায় মফিজ উদ্দিনের বাসায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। আর রনি একই এলাকায় তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিট্যাকনিক্যালে পড়াশোনা করতেন।

পুলিশ ও স্বজনরা জানান, ১৩ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে মদপান করেন সজিব ও রনি। পরদিন সকাল থেকে তারা অসুস্থ অনুভব করলে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খান।

কিন্তু কোনো উন্নতি না হলে তাদের কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে সজিব এবং পরে রনি মারা যান।

রনির নানী রেজিয়া খাতুন বলেন, “সে আমার সাথে থেকে পড়াশোনা করত। আমি ভিক্ষাবৃত্তি করে তাকে পড়াশোনা করাচ্ছি। সে এতটাই ভদ্র ছিলো যে কোনো নেশা-পানি করত না। তাকে যড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এর সাথে জড়িতদের শাস্তি চাই।”

ওসি ইফতেখার হোসেন বলেন, “শাহবাগ থানা থেকে একটি বার্তা পেয়েছি, হাসপাতালে দুজনের মৃত্যুর হয়েছে। বাংলা মদ বা মিথানল খেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ বা মামলা করেনি। ঘটনাস্থলে গেছে পুলিশ। মেডিকেল প্রতিবেদন ও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর