শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু ঢাবির দুই সাংবাদিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন ইরান চাইলে একটি ভালো ও চৌকস চুক্তিতে পৌঁছাতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ২০২৫ সালে বাংলাদেশে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটিরও বেশি মানুষ নেত্রকোনায় জামায়াত এমপি’র গাড়িতে হামলা, এলাকায় উত্তেজনা প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ জরুরি: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু এরপর দিল্লি জয় করব’, মমতার চ্যালেঞ্জ হেসে উড়িয়ে দিলেন অমিত শাহ রাতে পাকিস্তানে আসতে পারে ইরানের প্রতিনিধি দল

গোয়ালন্দের প্রবীণ সাংবাদিক শামসুল হক আর নেই

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
গোয়ালন্দের প্রবীণ সাংবাদিক শামসুল হক আর নেই

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ সাংবাদিক শামসুল হক ওরফে শামসু রিপোর্টার (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শামসুল হক গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ার বাসিন্দা ছিলেন।

শুক্রবার রাত ১১টায় গোয়ালন্দ সমির মোল্লা ঈদগাহ মাঠে জানাযা সামাজ শেষে তাকে কেন্দ্রীয় পৌর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গোয়ালন্দ প্রেসক্লাব, গোয়ালন্দ সাংবাদিক ফোরাম, কালুখালি উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবি সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, স্বাধীনতা পরবর্তী সময়ে শামসুল হক সাংবাদিকতা শুরু করেন। তখন থেকে তিনি শামসু রিপোর্টার হিসেবে পরিচিতি পান। ১৯৭২ সালে তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গোয়ালন্দ প্রেসক্লাব প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তিনি দৈনিক ইত্তেহাদ, দৈনিক আজাদসহ দেশের মূলধারার একাধিক পত্রিকায় কাজ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর