“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (৮ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে র্যালিটি একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. নাজিম উদ্দিন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নারী সংগঠনের নেত্রীবৃন্দ প্রমুখ।