বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, একজন যুবকের দুই পা বিচ্ছিন্ন

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ টাইম ভিউ
গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, একজন যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী গোয়ালন্দে পোড়াদহগামী শাটল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় মো. রফিকুল ইসলাম(৪০) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত মোঃ রফিকুল ইসলাম (৪০) গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড নতুন পাড়া এলাকার মৃত শামচু মিয়ার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া পোড়াদাহ গামী শাটল ট্রেন গোয়ালন্দ বাজার রেল ক্রসিং অতিক্রম করছিল। এসময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ায় সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। তার তিনটি ছেলে সন্তান রয়েছে।
মানসিক অসুস্থতার কারণেই আত্মহত্যার উদ্দেশ্যে সে ট্রেনের নিচে ঝাঁপ দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘‘ট্রেন দুর্ঘটনায় ওই যুবকের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।’’

গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘‘ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে তাকে আমরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।’’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর