বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দে পদ্মা নদীতে এক লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার, একজন আটক

নুরুল হক মিলন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ টাইম ভিউ
গোয়ালন্দে পদ্মা নদীতে এক লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার, একজন আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে   জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষন অভিযানে এক লক্ষ তিনশ মিটার কারেন্ট জাল জব্দ ও এক জেলেকে আটক করা হয়।

এ সময় ৫ কেজি জাটকা ইলিশ মাছও জব্দ করা হয়। মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসায় বিতরন করা হয়। জব্দকৃত জালগুলো পুড়িয়ে দেয়া হয়েছে।

১৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলার সিনিয়র  মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম  এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান নামক এলাকায় পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ শাহ আলম শেখ (২০) নামের এক জেলেকে আটক করা হয়। সে উপজেলার দৌলতদিয়া আইনুদ্দিন প্রামানিকের পাড়ার মোঃ হিরু শেখের ছেলে।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি আটক জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর