রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

গোয়ালন্দে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪১ টাইম ভিউ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) মাগরিবের নামাজের পর দক্ষিণ দৌলতদিয়া জিতু মাতব্বর পাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখা। দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ মোঃ আবু সাঈদ সোহাগ।

এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা শামছুল হক, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শেখ ফরিদ দৌলতদিয়া ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন, যুব দল নেতা মোঃ নান্নু শেখ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ মোঃ আবু সাঈদ সোহাগ প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও মুসুল্লিগণ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ মোঃ আবু সাঈদ সোহাগ বলেন, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে বর্তমানে এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর