বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দে বৈদ্যুতিক চোরাই মালামাল সহ গ্রেফতার-১

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৯৩ টাইম ভিউ
গোয়ালন্দে বৈদ্যুতিক চোরাই মালামাল সহ গ্রেফতার-১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বৈদ্যুতিক চোরাই মালামাল সহ একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড তেলিগাতী গ্রামের মৃত ওসমান খাঁ’র ছেলে মোঃ মহসিন খাঁ (৩০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মার্চ, রবিবার রাত ৩ টা ৪০ মিনিটের দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্লা সংগীয় ফোর্স সহ উপজেলার দৌলতদিয়া ৪ নং ওয়ার্ড কিয়াম উদ্দিন মোল্লা পাড়ার সালাম মোল্লার বাড়ির সামনে মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ সাব জোনাল অফিসের আওতাধীন পল্লী বিদ্যুৎ লাইনে স্থাপিত পাকা বিদ্যুতের খুঁটি হ‌ইতে চুরিকৃত বুশিংয়ের নাট ও বল্টু ৩টি, এইচটি ওয়ারিংয়ের ৭ মিটার তার, কৃত্রিম হটস্টিক, ছোট পকেট চাকু, কাটিং প্লায়ার ১ টি, পোল ক্লাইংম্বিং রড ৩ টি, ১ টি স্যাম্পনি বাটন মোবাইল সহ তাকে গ্রেফতার করা হয়।

এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর