বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দে মহানবীর (সঃ) জীবনী নিয়ে সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নুরুল হক মিলন গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৪১ টাইম ভিউ
গোয়ালন্দে মহানবীর (সঃ) জীবনী নিয়ে সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী ভিত্তিক সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গড়া ‘স্টুডেন্ট’স কমিউনিটি, গোয়ালন্দ’ নামের একটি সংগঠন এর আয়োজন করে। প্রতিযোগিতায় প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহনকারী সকলকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।

২৪ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় গোয়ালন্দ উপজেলা অডিটরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।  স্টুডেন্ট’স কমিউনিটি গোয়ালন্দ এর সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, মোস্তফা গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ সেলিম মুন্সি, সরকারি কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন চট্রগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান রাব্বী। আয়োজনের আর্থিক সহায়তায় ছিল গোয়ালন্দের শিল্প প্রতিষ্ঠান মোস্তফা গ্রুপ। বিশেষ পুরস্কার প্রদান করে গিফট ফাউন্ডেশন, গোয়ালন্দ।

সংগঠনের সভাপতি জালাল মোল্লা বলেন, গত ২৩ রমজান ১৩ মার্চ তারিখ সরকারী গোয়ালন্দ  কামরুল ইসলাম কলেজে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনীর উপর শিক্ষার্থীদের এমসিকিউ পরিক্ষা গ্রহন করা হয়। আজ তার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হলো। আমরা ভবিষ্যতেও ধর্মীয় ও নৈতিকতা শিক্ষায় সহায়ক এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার চেষ্টা করব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর