বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২১ টাইম ভিউ
গোয়ালন্দে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় খামারী ও হাঁস-মুরগি পালন বিষয়ে ৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অফিস কার্যালয়ে এ সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হাফিজুল হক, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ টিপু সুলতান, মোঃ সকিম উদ্দিন আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কমিউনিটি সুপার ভাইজার মোঃ শহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার মোঃ মুসা মিয়া,  অফিস সহকারি মোঃ মাহমুদুল হাসান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হাফিজুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে চলেছে। এর‌ই ধারাবাহিকতায় গত ২০২৪-২৫ অর্থবছরে ৮০ জন যুব ও যুব মহিলাদের খামারী ও হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণ দেয়া হয়। সেসকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর