রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

গোয়ালন্দে শিক্ষকের বদলি : প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা 

গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ টাইম ভিউ

রাজবাড়ীর গোয়ালন্দে শিক্ষক সালাউদ্দিন শেখের বদলি প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।  সোমবার০১ ডিসেম্বর সকাল ১০ টার সময় গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আয়োজনে টেকনিকাল স্কুল ও কলেজের মূল ফটকের সামনে কয়েক শত শিক্ষার্থীরা  ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে।

মানববন্ধনের শিক্ষার্থীরা বলেন, আমরা ৪৮ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছি তারই মধ্যে যদি আমাদের দাবি পূরণ করা না হয়।তাহলে ৪৮ ঘন্টা পর  ঢাকা খুলনা মহাসড়ক অবরোধে করে আরো বড় পরিসরে  তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবে। শিক্ষার্থীরা  আরো বলেন বলেন, সালাউদ্দিন শেখ তাদের শিক্ষা প্রতিষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শিক্ষক। তার হঠাৎ বদলি আদেশ শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে বিশাল প্রভাব ফেলতে পারে। মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে এই আদেশ দ্রুত প্রত্যাহার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,আনোয়ার হোসেন রনি, আমিনুল শেখ,সোহান,হোসেন শিকদার, সার্জিত, সোহানাসহ কয়েক শত শিক্ষার্থীরা।

এ বিষয়ে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মেহেরুননেসা জানান,, কোমলমতি শিক্ষার্থীরা ওরা ওদের শিক্ষকে ভালোবাসে পছন্দ করে ওরা ওদের আবেগের জায়গায় থেকে ওরা

শিক্ষকে রাখার জন্য মানব বন্ধন করেছে। আমার কোন নির্দেশ নেই। এটা সরকারি নির্দেশ। সরকারি কর্মকর্তাও কর্মচারী বলতে হবে এটাই স্বাভাবিক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর