বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সম্মানে হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর ইফতার মাহফিল

নুরুল হক মিলন গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৯৪ টাইম ভিউ
গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সম্মানে হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর ইফতার মাহফিল

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হোসাইন ডিউরেবল পলিমার লিঃ শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের আহবায়ক এবং দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু। বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক ও দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ সেলিম শেখ, প্রজেক্ট ম্যানেজার সুলতান মোল্লা প্রমূখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য এবং দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল এস টিভির গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মুফতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্যরা অংশগ্রহন  করেন।

তিনি দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি হোসাইন ডিউরেবল পলিমার লিঃ, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইন এবং সাংবাদিক ফোরামের সকল সদস্যের কল্যাণ কামনা করে দোয়া করেন।

সভাপতির বক্তব্যে হেলাল মাহমুদ সাংবাদিক ফোরামের সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করায় হোসাইন ডিউরেবল পলিমার লিঃ কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর