ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে সাড়ে ৩ ঘন্টা ফেরি বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (৯ মার্চ) ভোর ৫টা ১০ মিনিট থেকে নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। সকাল ৮ কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় যানবাহনের চালক, চালকের সহকারি ও যাত্রীদের ভোগান্তিতে পরতে হয়।
ফেরি চলাচলের বিষয়টি বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের মহাব্যবস্থাপক (বানিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সোমবার (৯ মার্চ) সোমবার ভোর ৫ টা ১০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তিনি আরও জানান, সকাল ৮ টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।যানবাহন পারাপারে এ নৌপথে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।