বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১১৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেছে দুই যুবকের। আজ সোমবার সকালে উপজেলার শাকপুরা রায়খালী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন সিএনজিচালক দেলোয়ার হোসেন (৩০) ও যাত্রী মাছ ব্যবসায়ী মিজানুর রহমান (৩২) প্রত্যদর্শীরা জানান, নগরীর লালখান বাজার এলাকা থেকে অটোরিকশায় করে গোমদন্ডী ফুলতল মাছের আড়তে মাছ নিতে আসছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান। আরকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবাহী ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক দেলোয়ার হোসেন মারা যান। এরপর গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার এসআই নুর মোহাম্মদ জানান, নিহত অটোরিকশাচালক দেলোয়ার হোসেন চাঁদপুর জেলার কচুয়া বেরকোঠা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় থাকতেন। মাছ ব্যবসায়ী মিজানুর রহমান নগরীর লালখান বাজার এলাকার আবদুস সাত্তারের ছেলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর