বুধবার, ২০ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন : যুক্তরাষ্ট্র-ইসরায়েল আবার হামলা করলে যেভাবে পাল্টা আঘাত হানতে পারে ইরান ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে এসে বিএনপির কর্মী–সমর্থকদের বিক্ষোভের মুখে সেতুমন্ত্রী অনুপস্থিতি মানে নীরবতা নয়’, শিগগিরই ফিরব: শেখ হাসিনা সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে প্রজ্ঞাপন, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে সংযুক্ত হজ করতে দেশ ছাড়ছেন জামায়াতের আমির তদবির বাণিজ্যের অভিযোগে পদ হারালেন শিক্ষামন্ত্রীর এপিএস শেখ রেহানা ৫ আগস্ট সালমান এফ রহমানকে যেসব কথা বলেছিলেন সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা নিষিদ্ধ করছে ফিফা

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১ টাইম ভিউ
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে ভারতের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হাইকমিশনের সহকারী নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নগরের খুলশী এলাকায় অবস্থিত হাইকমিশনে কীভাবে নরেন ধরের মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহ উদ্ধারে দায়িত্ব পালন করা খুলশী থানার এসআই এনামুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। এখন ব্যস্ত আছি, পরে কথা বলব।’

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ‘নরেন ধর নামে ভারতীয় হাইকমিশনের সহকারী নিরাপত্তা কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ হাইকমিশনের কাছে হস্তান্তর করা হবে। নরেন ভারতীয় নাগরিক। তার শরীরে কোনো জখমের দাগ নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারের অফিসিয়াল নম্বরে ফোন করলেও সংযোগ পাওয়া যায়নি।

হাইকমিশনারের ব্যক্তিগত সহকারী (পিএ) রবি কুমারের অফিসিয়াল নম্বরে ফোন করলে এক ব্যক্তি ফোন ধরেন। তিনি নাম প্রকাশ না করে বলেন, ‘হাইকমিশনের ভেতর নরেন ধর নামে কেউ মারা গেছেন কিনা জানা নেই। এ বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে অফিসিয়ালি মেইল করতে পারেন। এর বেশি তথ্য আপাতত দেওয়া সম্ভব নয়।’

নগর পুলিশের উত্তর জোনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করে গণমাধ্যমকে বলেন, ‘বিদেশি মিশনের ভেতর থেকে মরদেহ উদ্ধারের ঘটনা, মিশনের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখার অনুরোধ জানানো হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। মরদেহে আঘাতের কোনো চিহ্ন বা সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। খবর পেয়ে সকালে খুলশী থানা পুলিশের একটি দল ভারতীয় হাইকমিশনে যায়। সেখানে মরদেহের সুরতহাল করা হয়। তার কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহটি বের করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় খুলশী থানায় পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর