বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে হজের প্রথম ফ্লাইট যাবে মঙ্গলবার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১০৮ টাইম ভিউ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে মঙ্গলবার (১৪ মে)। এদিন ভোররাত ৩টা ২০ মিনিটে ৪০৫ হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। ইতোমধ্যে হজযাত্রী পরিবহনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বিমান সূত্র জানায়, চট্টগ্রাম থেকে এবার ৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহনের প্রস্ততি নিয়েছে বাংলাদেশ বিমান। ২২টি ফ্লাইটের মাধ্যমে এই হজযাত্রীদের পরিবহন করা হবে। এর মধ্যে ২০টি ফ্লাইট জেদ্দা এবং দুটি ফ্লাইট মদিনা যাবে।

মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, এবার চট্টগ্রামের সব হজযাত্রী বাংলাদেশ বিমানই পরিবহন করবে। কোনো হজযাত্রী অন্য এয়ারলাইনস ব্যবহার করতে চাইলে ঢাকা হয়ে জেদ্দা বা মদিনায় যেতে হবে।

‘হাব’ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুম জানান, এ বছর বাংলাদেশের মোট ৮৩ হাজার ২০২ জন হজযাত্রী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাওয়ার কথা রয়েছে। তবে প্রতিটি এজেন্সিতে হাজিদের দেখভাল করার জন্য লোকবলসহ এই সংখ্যা প্রায় ৮৫ হাজারের বেশি হবে। মোট হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর