শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এখন ভারত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২২৮ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার পরাশক্তি চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের প্রথম স্থানে ওঠে এসেছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জনবহুল রাষ্ট্র ভারত। আজ বুধবার (১৯ এপ্রিল) জাতিসংঘের প্রকাশিত ডাটা থেকে এমন তথ্য পাওয়া গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী- এখন ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ। অপর দিকে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া চীনের ১৪২ কোটি ৫৭ লাখ মানুষ রয়েছে।

১৯৫০ সাল থেকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকা করে আসছে জাতিসংঘ। এর মধ্যে এবারই প্রথমবার সংস্থাটির এ তালিকার প্রথম স্থানে ওঠে এসেছে ভারতের নাম।

১৯৬০ সালের পর গত বছর প্রথমবারের মতো কমে যায় চীনের জনসংখ্যা। ওই বছর মাও শে তুংয়ের আত্মঘাতী কৃষি নীতির কারণে চীনে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যান।

বর্তমানে বিভিন্ন আধুনিক সমস্যার কারণে দেশটিতে মানুষের সংখ্যা কমে যাচ্ছে। অপর দিকে বেড়ে যাচ্ছে বৃদ্ধ মানুষের সংখ্যা। জনসংখ্যা হ্রাসের বিরূপ প্রভাব ইতোমধ্যে দেশটিতে পড়া শুরু হয়েছে। এ কারণে বর্তমানে চীনের সরকার জনসংখ্যা বৃদ্ধিতে বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে।

এ দিকে জাতিসংঘের পক্ষ থেকে ভারতের জনসংখ্যার কথা বলা হলেও, ভারতীয় সরকার জানে না এখন দেশটিতে ঠিক কতজন মানুষ বসবাস করেন। কারণ ২০১১ সালের পর ভারতে আর জন-শুমারি হয়নি। ২০২১ সালে নতুন করে আবারও শুমারি হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এটি পিছিয়ে দিতে হয়।

সূত্র : এনডিটিভি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর