সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

জবির রসায়ন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০২ টাইম ভিউ
জবির রসায়ন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রসায়ন বিভাগে অধ্যাপক ড. মো. আমিনুল হক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগে অধ্যাপক ড. কাজী নাহিদা বেগম আগামী ৩ বছরের জন্য বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রসায়ন বিভাগের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আগামী ৭ মার্চ তিন বছর পূর্ণ হবে। এ প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আমিনুল হককে পরবর্তী ৩ বছরের জন্য রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। এই আদেশ আগামী ৮ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

অন্যদিকে, উদ্ভিদবিজ্ঞান (বোটানি) বিভাগের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আগামী ৪ মার্চ পূর্ণ হতে চলায় একই আইনের আওতায় অধ্যাপক ড. কাজী নাহিদা বেগমকে পরবর্তী ৩ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি আগামী ৫ মার্চ ২০২৬ তারিখ থেকে এই দায়িত্ব পালন করবেন।

নিযুক্ত উভয় চেয়ারম্যানই বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর