শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

জামালপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু

সাকিব আহমেদ,জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ টাইম ভিউ
জামালপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু

জামালপুর জেলা কারাগারে সুলতান শেখ (৪০) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারী)  কারাগার থেকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার চটকু শেখের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর গত বছরের ১১ ডিসেম্বর থেকে সুলতান শেখ কারাবন্দী ছিলেন। শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত হয়ে তাকে এর আগেও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার (১০ জানুয়ারী) সকালে প্রচণ্ড শীতে শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইমতিয়াজ জাকারিয়া বলেন, দুই বছরের সাজাপ্রাপ্ত কয়েদী সুলতান শেখ শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত ছিলেন। সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর