বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার

সাকিব আহমেদ,জামালপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৯৮ টাইম ভিউ
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার

জামালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠনে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব এস. এম তালাল আল-কামা বায়েজিদের সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হাকিম, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী শাহ মো: আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, সিনিয়র সহ-সভাপতি শামীম আহাম্মেদ, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মাহাদী হাসান রেমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার মাহমুদ উজ্জল ও মোসাব্বির হাসান মিঠুন।
আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইম আহমেদ পিয়াস, যুগ্ন আহবায়ক মামুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, এদেশের স্বার্থে ছাত্রদল সবার আগে এগিয়ে এসেছে। ছাত্রদলের হাত দিয়েই গণতন্ত্র মুক্ত হয়েছে। ১৭ বছর আমরা অনেক দু:সময় কটিয়েছি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের জামালপুর সদর-৫ আসন থেকে যে স্বপ্ন নিয়ে এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি নির্বাচিত হয়েছে। সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে সকলকে ঔক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।

পরে কুরআন তিলাওয়াত প্রতিযোগীতায় অংশগ্রহনকারী প্রথম প্রতিযোগী মো: হামজা, দ্বিতীয় প্রতিযোগী তারেক রহমান ও তৃতীয় প্রতিযোগী তামিম শাহারিয়াকে পুরষ্কার দেওয়া হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে কলেজ ও জেলা ছাত্রদলের সদস্য ছাড়াও সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফারিয়াজ ফাহিম নিহাল, সহ সভাপতি বাঁধন হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক সাকিব আহমেদসহ অন্যান্য সদস্যরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর