মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
জন্মদিনে ‘ববিতা সমগ্র’, কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে মাছরাঙার বিশেষ আয়োজন ২০৩৬ সালে টাকার গুরুত্ব কমে যেতে পারে, দাবি ইলন মাস্কের বিশ্বকাপের বিদায়ের পর অভিনয়ে রোনালদো, ‘ডে ওয়ানস’ সিরিজে নতুন চমক শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি ২০২৬’ মহিপুরে মুদি ব্যবসায়ীর ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ, ইউপি সদস্যসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার, আত্মজীবনী লিখছেন রজনীকান্ত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র, চরম দুর্ভোগে গ্রাহক ও শিল্প খাত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা ডিপজলের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২১ টাইম ভিউ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
ছবি- সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তিনি সেখানে যান। তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

এদিকে জিয়া উদ্যানে তার আগমন ঘিরে তার নির্বাচনি এলাকা ভোলার বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে সেখানে অবস্থান নেন ও নানা স্লোগান দেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির দায়িত্ব থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত হন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর