রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :

ঝড়ে উদ্ধার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ারফাইটারের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৮৬ টাইম ভিউ

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পড়ে যাওয়া গাছ অপসারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (২১) নামে একজন ফায়ারফাইটার মারা গেছেন। গতকাল সোমবার (২৭ মে) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। ২০২৩ সালে তিনি ফায়ারফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন।

জানা যায়, গতকাল সারা দেশে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমালের ফলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় একটি গাছ পড়ে যায়। রাত ১০টার সময় খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণ করতে থাকে। গাছ অপসারণের একপর্যায়ে আকস্মিক বিদুৎ চলে আসায় ফায়ারফাইটার মো. রাসেল হোসেন বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

ফায়ারফাইটার রাসেল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর