শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

টঙ্গীর গাজীপুরায় বাসের চাপায় আবারও এক নারী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন: বিআরটির ভুল ডিজাইনের সড়কে শুক্রবার রাত সাড়ে ৯টায় (২৯ মার্চ) টঙ্গীর গাজীপুরায় বাসের চাপায় আবারও এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কয়েকটি গাড়ি ভাঙচুর ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই দিকে শত শত গাড়ি আটকা পড়লে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

গত এক মাসে ঢাকা টঙ্গী গাজীপুরের বিআরটির এই সড়কে রাস্তা পার হতে গিয়ে ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে গাজীপুরে এই বিআরটির সড়ক নিয়ে গণশুনানিকালে সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গাজীপুর সিটির উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিআরটি সড়কের ভুল ডিজাইনের কথা তুলে ধরলে অনুষ্ঠানে গণশুনানির বদলে গণঅসন্তোষে তোপের মুখে পড়েন বিআরটির শীর্ষ কর্মকর্তারা।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি সাখাওয়াত হোসেন বলেন, বিক্ষুব্ধরা কয়েকটি গাড়ি ভাঙচুর এবং প্লাস্টিকের বিভাজক টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। রাত এগারোটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর