বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ টাইম ভিউ

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হচ্ছে। টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

এশিয়া কাপের গ্রুপ পর্বে দুই দল প্রথম মুখোমুখি হয়। সেই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭ উইকেটে ১২৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

সহজ লক্ষ্য তাড়ায় ভারত ২৫ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় লাভ করে ভারত। সেই ম্যাচে জয় পরাজয়ের চেয়ে দুই দলের অধিনায়কের টস শেষে হ্যান্ডশেক না করা; খেলা শেষে পাকিস্তান হ্যান্ডশেক করতে চাইলেও ভারতীয়রা ড্রেসিংরুমে ফিরে দরজা নক করে দেয়া নিয়ে তোলপার হয়।  বিষয়টি এশিয়া কাপ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পর্যন্ত গড়ায়। পাকিস্তান সেই ম্যাচের ম্যাচ রেফারি পাইক্রফটের অপসারণ দাবি করে। সায় দেয়নি আইসিসি।

যে কারণে পাকিস্তান সংবাদ সম্মেলন বয়কট করে। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে চেয়েছিল পাকিস্তান। ম্যাচ রেফারি পাইক্রফট ক্ষমা চাওয়ায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যাচ খেলে পাকিস্তান।

টুর্নামেন্টের এবারের আসরে আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর