বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী রাজক্ষমার পর সম্পূর্ণ মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ : প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে : জামায়াত আমির অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় সীমিত সম্পদে সবার সুখ-দুঃখ বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন-অর্থমন্ত্রী একনেকে দুই হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৮৪ টাইম ভিউ

কোটা আন্দোলনের কারণে বৃহস্পতিবার রেলপথ অবরোধ হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অনানুষ্ঠানিকভাবে তিন দিন বন্ধ থাকার পর শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ রেলওয়ে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে।

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন যুগান্তরকে বলেন, ‘ইতঃপূর্বে রেলে ট্রেন, স্টেশন ভাঙচুরসহ নাশকতা চালিয়েছে দুর্বৃত্তরা। মামলা হয়েছে, আসামিদের গ্রেফতার করা হচ্ছে। আমরা এখন সর্বোচ্চ সতর্কাবস্থানে আছি। এমন অবস্থায় ট্রেন পরিচালনা করতে হলে রেলওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জেলার (যেসব জেলাজুড়ে ট্রেন চলে) পুলিশ, ডিসিসহ প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।  সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। জেলা পুলিশ, র‌্যাব এবং মাঠে থাকা সেনাবাহিনীর সমন্বয়েই ট্রেন পরিচালনা করা হবে। তিনি বলেন, ‘ট্রেন সাধারণ মানুষের বাহন-এ ক্ষেত্রে নাশকতাকারীদের চিহ্নিত ও প্রতিরোধ করতে সাধারণ মানুষ সোচ্চার হবে। সাধারণ মানুষ এগিয়ে আসবে। যোগ করেন রেল পুলিশের এ কর্মকর্তা।

রেলওয়ে মহাপরিচালক সরদার সাহাদাত আলী যুগান্তরকে বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম কম দূরত্বের মধ্যে চলা ট্রেনগুলোর কয়েকটি পরিচালনা করতে। বৃহস্পতিবার উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু, নিরাপত্তা এবং কারফিউর কারণে তা সম্ভব হয়নি। আমরা আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ট্রেন পরিচালনা শুরু হবে। আমাদের লোকবল প্রস্তুত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর