সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা জামায়াত-এনসিপির আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল আদিতমারী উপজেলার ফলিমারীর শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি, ঘাতক বিধানের মৃত্যুদন্ডের রায় প্রকাশ। পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া কাঁঠাল ও কাঁঠালের বিচির উপকারিতা হাওরের ‘নিরালা’ হয়ে পর্দায় আসছেন রুনা খান বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট: ৫৫২ লিংক সরানোর নির্দেশ দিল হাইকোর্ট

তিন পুলিশ সদস্যকে আহত করে আসামি ছিনতাই

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২৩৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে তিন পুলিশ সদস্যকে আহত করে ও ময়লা ছিটিয়ে সাদ্দাম হোসেন নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। ঘটনাটি গঠেছে রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে। এদের মধ্যে আহত পুলিশ সদস্যরা হলেন, ভৈরব থানার এএসআই নাসির উদ্দীন, কনস্টেবল রবিউল ও কনস্টেবল আজাদ। আর এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

জানা যায়,ভৈরব উপজেলার গোছামারা গ্রামের নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম। তিনি একই এলাকার মিয়া হোসেন মিয়ার ছেলে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব থানার এএসআই নাসির উদ্দীন কনস্টেবল রবিউল ও কনস্টেবল আজাদকে সঙ্গে নিয়ে গোছামারা গ্রামে আসামি সাদ্দামকে গ্রেফতার করতে যান। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার ১০-১৫ জন স্বজন তিন পুলিশের ওপর হামলা করে এবং ময়লা ছিটিয়ে দেয়। একপর্যায়ে আসামি ছিনিয়ে নিয়ে যান তারা। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পরে তারা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরে যান।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) শাহআলম মোল্লা বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি ধরতে গোছামারা গ্রামে যায় আমার তিন সদস্য। আসামি সাদ্দামকে গ্রেফতার করে ফিরে আসার সময় তার স্বজনরা হামলা করে আসামি ছিনিয়ে নেন। এ ব্যাপারে আসামির মা ও তার দুই বোনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর