বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

তৃষ্ণার জোড়া গোলে ভুটানকে উড়িয়ে বাংলাদেশের চারে চার

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২২ টাইম ভিউ

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশের জয়রথ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। আক্রমণ ও বল পজিশনে বাংলাদেশই এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনার চেষ্টা করে সর্বাত্নক। বাংলাদেশ পেনাল্টি পেয়েও একটি গোল মিস করে।

তবে পরে আরো দু’টি গোল পাওয়ায় ম্যাচ জয়ে কোনো সমস্যা হয়নি।এর আগে গত পরশু দিন বাংলাদেশ ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল। ঐ ম্যাচটি দুই মাঠে অনুষ্ঠিত হয়েছিল। কিংস অ্যারনোয় প্রথমার্ধে বাংলাদেশ শান্তি মারডির গোলে ১-০ গোলের লিড নিয়েছিল। তিন ঘন্টা পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনে দ্রুত। এরপর শান্তি মারডি আরো দুই গোল করলে হ্যাটট্রিক পূর্ণ হয় তার। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় বাংলাদেশ।

এদিকে টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। পরবর্তী ম্যাচ বাংলাদেশ ও নেপাল উভয়ে জিতলে এই দুই দলের মধ্যকার ২১ জুলাইয়ের ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর