শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

দিনাজপুরের নবাবগঞ্জে দুর্বৃত্তের হামলায় গৃহবধূ নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন : দিনাজপুরের নবাবগঞ্জে দুর্বৃত্তের হামলায় মর্জিনা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন মো. আলামিন (১২) ও মোছা. সাইমা (৭) নামে তার দুই সন্তান। শনিবার (২০ এপ্রিল) আনুমানিক রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মর্জিনা বেগম উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর পশ্চিমপাড়া এলাকার মো. শহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, উপজেলার হেয়াতপুর পশ্চিমপাড়া চিনির চড়া এলাকার ইট ভাটার পাশে নির্জন একটি বাড়িতে কে বা কারা হামলা চালিয়ে গৃহবধূ ও তাঁর দুই সন্তানকে জখম করে। এতে ঘটনাস্থলেই গৃহবধূ মর্জিনা বেগম মারা যান। পরে দুই সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর