রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দাবি আদায়ে মাঠে নামছে এনসিপি, ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা লক্ষ্মীপুরে সালিশি বৈঠকে বাগবিতণ্ডা, বৃদ্ধকে গুলি এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭ পরীক্ষার্থী দেশকে নতুন করে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে: মির্জা ফখরুল জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার প্রধানমন্ত্রীর নির্দেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকের দায়িত্বে মোশাররফ করিম খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

দেশের সব হাসপাতালের জন্য ৬ বিশেষ নির্দেশনা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০ টাইম ভিউ
দেশের সব হাসপাতালের জন্য ৬ বিশেষ নির্দেশনা

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য ছয় দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং আগামী ১৭ আগস্টের মধ্যে সব প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা চালু বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা, তদারকি এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ছয়টি নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

নির্দেশনাগুলো হলো—

* সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধান নিজ দায়িত্বে সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন।

* ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধীনস্থ হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা নিয়মিত তদারকি করবেন।

* মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকরা প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।

বিভাগীয় পরিচালকরা নির্ধারিত সূচি অনুযায়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে সচিত্র প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেবেন। সিভিল সার্জনরা প্রতি শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সচিত্র প্রতিবেদন দাখিল করবেন। আগামী ১৭ আগস্ট ২০২৬-এর মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক মেশিন সচল করে নিয়মিত

বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালের সেবার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়মিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর