শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু ঢাবির দুই সাংবাদিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন ইরান চাইলে একটি ভালো ও চৌকস চুক্তিতে পৌঁছাতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ২০২৫ সালে বাংলাদেশে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটিরও বেশি মানুষ নেত্রকোনায় জামায়াত এমপি’র গাড়িতে হামলা, এলাকায় উত্তেজনা প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ জরুরি: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু এরপর দিল্লি জয় করব’, মমতার চ্যালেঞ্জ হেসে উড়িয়ে দিলেন অমিত শাহ রাতে পাকিস্তানে আসতে পারে ইরানের প্রতিনিধি দল

দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৭ টাইম ভিউ
দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর

আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। এই নতুন সমন্বয়ের ফলে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। এছাড়া প্রতি লিটার ডিজেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা (আগে ছিল ১০০ টাকা) এবং কেরোসিন প্রতি লিটার ১৩০ টাকা (আগে ছিল ১১২ টাকা)।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারের অস্থিতিশীল পরিস্থিতির সাথে দেশীয় বাজারকে সামঞ্জস্যপূর্ণ রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই বর্ধিত মূল্য আগামীকাল রোববার থেকে দেশজুড়ে কার্যকর হবে। হঠাৎ করে জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতসহ নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর