রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭ কলকাতায় হোটেলে আগুনে ৯ মৃত্যু: হোটেল ‘শিখা ইন’এর মালিক মালিক গ্রেপ্তার রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী এল নিনোর আশঙ্কা, ২০২৭ সালে ভাঙতে পারে উষ্ণতার রেকর্ড ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে নির্দেশ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি সংকট সামলানো বড় চ্যালেঞ্জ ‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, রণবীরের হয়ে ইম্পায় গেলেন বাবা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৩৩

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৯২৮ জনে দাঁড়াল। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩০৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮০১ জন ও ঢাকার বাইরের দুই হাজার ২৩২ জন। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু এবং ৩ হাজার ৮ জন আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়। সেই হিসেবে সোমবার ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত উভয়ই বেড়েছে। নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৯০ হাজার ৫৮১ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭৯ হাজার ৭১৬ জন। আর ঢাকার বাইরের এক লাখ ১১ হাজার ৪২ জন।

পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৯ হাজার ৬৮৩ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭৫ হাজার ৪৮২ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৪ হাজার ২০১ জন।

এর আগে, ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ওই বছর এডিস মশাবাহিত এই রোগে ২৮১ জনের মৃত্যু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর