বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি

নুরুল হক মিলন গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে বড় আকারের কাতল ও রুই মাছ, যা স্থানীয় মৎস্য আড়তে এনে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে চড়া দামে। এসব মাছের প্রতি প্রবাসীদের আগ্রহ থাকায় দামও উঠেছে রেকর্ড পর্যায়ে। জানা যায়, ভোর  চারটার দিকে প্রায় ২৯ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ জেলে জমির হালদারের জালে ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় একটি মৎস্য আড়তে নিয়ে আসা হলে আড়ৎদার রেজাউল ইসলামের তত্ত্বাবধানে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা, কেজি প্রতি ২,২৫০ টাকা দরে।

পরবর্তীতে ওই কাতল মাছটি তিনি ঢাকায় অবস্থানরত এক আমেরিকান প্রবাসীর কাছে কেজি প্রতি ২,৩০০ টাকা দরে বিক্রি করেন। এতে মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৬৬ হাজার ৭০০ টাকা।

এদিকে একই দিনে পদ্মা নদী থেকে জেলে তারা হালদারের জালে ধরা পড়ে প্রায় সাড়ে ১৩ কেজি ওজনের একটি রুই মাছ। মাছটি আড়তে আনা হলে সেটিও উচ্চ দামে বিক্রি হয়। চান্দু মোল্লা রুই মাছটি কেজি প্রতি ৩,১৫০ টাকা দরে কিনে পরে কেজি প্রতি ৩,৩০০ টাকা দরে এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে বিক্রি করেন। মাছটি মাদারীপুরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আড়ৎদার রেজাউল ইসলাম বলেন, “এ সময় পদ্মা নদীতে বড় বড় মাছ বেশি পাওয়া যায়। আজ সকালে আমার আড়তে দুটি বড় মাছ এসেছে, যা নিলামে ভালো দামে বিক্রি হয়েছে।”

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, “সকালে বাজারে গিয়ে বড় দুটি মাছ দেখতে পাই। সর্বোচ্চ দর দিয়ে মাছগুলো কিনে প্রবাসী ক্রেতাদের কাছে বিক্রি করেছি। তারা তাদের পরিবারের জন্য এসব মাছ কিনে থাকেন।”

স্থানীয়দের মতে, পদ্মা নদীতে ধরা বড় আকারের মাছগুলো প্রবাসীদের কাছে বিশেষ আকর্ষণীয় হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে, যা জেলে ও ব্যবসায়ীদের জন্যও লাভজনক হয়ে উঠছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর