মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট : নৌ-পুলিশের অভিযানে ফেরিতে জুয়ারীচক্রের ৪ সদস্য গ্রেফতার

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট : নৌ-পুলিশের অভিযানে ফেরিতে জুয়ারীচক্রের ৪ সদস্য গ্রেফতার

দৌলতদিয়া -পাটুরিয়া নৌ-রুটে ফেরিতে অভিযান চালিয়ে ফেরিতে সংঘবদ্ধ জুয়ারী চক্রের ৪ সদস্যকে জুয়ার সরঞ্জাম সহ গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

এ সময় দুই জুয়ারি যাত্রীদের ভিড়ে মিশে গিয়ে আত্মরক্ষা করে।

১৭ এপ্রিল শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নং ফেরিঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো রো ফেরি শাহপরাণ-এ দৌলতদিয়া ও পাটুরিয়ার নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। চক্রটি ‘তিন তাস’ নামক জুয়া খেলার ফাঁদে ফেলে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো মানিকগঞ্জের শিবালয় থানার তেঘুরী গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মোঃ আকাশ (২৩), একই গ্রামের আবুল কালাম মুন্সির ছেলে মো: রাসেল মুন্সি(৩৩), গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাহাদাত মেম্বার পাড়ার মৃত ওয়াহেদ ফকিরের ছেলে জহির ওরফে জহু ফকির (৪২) এবং জহিরের ভাই মো: বাবু ফকির(৩৫)।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা এ যৌথ অভিযান পরিচালনা করেন।
আসামীদের বিরুদ্ধে মানিকগঞ্জের শিবালয় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে শনিবার মানিকগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে চুরি, ছিনতাই,জুয়া খেলা, ডাকাতির প্রস্তুতি সহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে বলে তিনি আরো জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর