শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে অন্য দেশে, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত তিতাস, আরপিজিসিএল ও বাপেক্সের এমডি পদে পরিবর্তন গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’: জামায়াত জোট ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতো: জেলেনস্কি সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী সক্ষম ও সুসংগঠিত জাতি গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার তাগিদ সেতুমন্ত্রীর সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে, ভাঙলো ২০২২ সালের রেকর্ড

নতুন মজুরি ঘোষণার পরও বন্ধ ৩৬০টি পোশাক কারখানা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২১ টাইম ভিউ
নতুন মজুরি ঘোষণার পরও বন্ধ ৩৬০টি পোশাক কারখানা
ছবি-সংগৃহীত

নতুন মজুরি ঘোষণার পরও পোশাকশিল্প অধ্যুষিত গাজীপুর ও সাভারে স্বাভাবিক পরিস্থিতি এখনো আসেনি। চলমান শ্রমিক অসন্তোষের জেরে বৃহস্পতিবারেও (২৬ নভেম্বর) ৩৬০টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।

এদিকে সার্বিক পরিস্থিতির আগের দুই দিনের তুলনায় কিছুটা উন্নতি হলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন পোশাকখাতের উদ্যোক্তারা। বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে আজ ৩৬০টি পোশাক কারখানা উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেনি।

এর মধ্যে শ্রমিকদের অসন্তোষ ও বহিরাগত বা অন্য কারখানার শ্রমিকদের আক্রমণের আশঙ্কায় ২১৩টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। আর ১৪৭টি কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

উল্লেখ্য, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হলে মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করতে পারে এবং কারখানা বন্ধ থাকাকালীন শ্রমিকরা কোনো মজুরি পান না।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু টিবিএস’কে জানান, “আগের দিনগুলোর তুলনায় কারখানা খোলার সংখ্যা সামান্য বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিবার বন্ধ কারখানার সংখ্যা ৩৫০টির বেশি।”

তিনি বলেন, “১৩/১ ধারার আওতায় বন্ধ থাকা কারখানা আগামী শনিবার নাগাদ খুলতে পারে। এছাড়া ধীরে ধীরে অন্যান্য কারখানার ক্ষেত্রেও পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর