বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭৫, আহত ৬০৫ জন: যাত্রী কল্যাণ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বিদায়ী নভেম্বরে সারা দেশে ৬০৩টি সড়ক দুর্ঘটনায় ৫০৩ জন নিহত ও ৬৩০ জন আহত হয়েছেন।দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মঙ্গলবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌ দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নভেম্বরে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন মারা গেছেন ও ২৫ জন আহত হয়েছেন। নৌপথে দুর্ঘটনা ঘটেছে ৬টি। এসব দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে, ১ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ পথে মোট ৬০৩টি দুর্ঘটনায় ৫০৩ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৬৩০ জন।

এতে আরও বলা হয়, সবচেয়ে বেশি ১১৮টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঢাকা বিভাগে। এতে ১১৫ জন নিহত ও ১৩৮ জন আহত হয়েছেন। সবচেয়ে কম ২২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এতে ১৬ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার কারণে হিসেবে যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়েছে, ট্রাফিক আইনের অপপ্রয়োগ, দুর্বল প্রয়োগ; ট্রাফিক বিভাগের অনিয়ম দুর্নীতি ব্যাপক বৃদ্ধি; মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও তিন চাকার যানের ব্যাপক বৃদ্ধি ও এসব যানবাহন সড়ক মহাসড়কে অবাধে চলাচল; সড়ক-মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কে বাতি না থাকা; রাতের বেলায় ফক লাইটের অবাধ ব্যবহার; চলতি বর্ষায় সড়ক মহাসড়কের ছোট বড় গর্তের সৃষ্টি; যানবাহনের ত্রুটি; ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা; উল্টোপথে যানবাহন চালানো; সড়কে চাদাঁবাজি; অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়াভাবে যানবাহন চালানো।

সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ২১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩৩ জন চালক, ৫৪ জন পথচারী, ২০ জন পরিবহন শ্রমিক, ৬৭ জন শিক্ষার্থী, ০৩ জন শিক্ষক, ৬৪ জন নারী, ৪৪ জন শিশু, ০২ জন সাংবাদিক, ০২ জন চিকিৎসক , ০১ জন আইনজীবী, ০ ২ জন প্রকোশলী, ০১ জন মুক্তিযোদ্ধা, এবং ১২ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। এদের মধ্যে নিহত হয়েছে- ০৪ জন পুলিশ সদস্য, ০২ জন চিকিৎসক , ০২ জন সাংবাদিক, ০১ জন আইনজীবী, ০১ জন মুক্তিযোদ্ধা, ০২ জন প্রকোশলী, ১০৬ জন বিভিন্ন পরিবহনের চালক, ৪৫জন পথচারী, ৫১ জন নারী, ৩২ জন শিশু, ৩৬ জন শিক্ষার্থী, ১৩ জন পরিবহন শ্রমিক, ০৩ জন শিক্ষক, ও ০৭ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর