সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০

নিষেধাজ্ঞা প্রত্যাহার দিগন্ত টেলিভিশনের

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০৮ টাইম ভিউ

নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের। বৃহস্পতিবার (৮ আগস্ট) ১১ বছর পর গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ‘বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার’ অভিযোগ এনে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচার ২০১৩ সালের মে মাসে সাময়িক বন্ধ করে দিয়েছিলো তৎকালীন আওয়ামী লীগ সরকার। ১১ বছর পর বৃহস্পতিবার টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে অর্ন্তবর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, দিগন্ত টেলিভিশনসহ দু-একটি টেলিভিশন ঘটনাকে উসকে দিচ্ছে। এসব চ্যানেল বিদ্বেষ ও গুজব ছড়ানোর মাধ্যমে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে চরম অপরাধ করেছে। তাই স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এটি সাময়িক বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। এরপর থেকে চ্যানেলটি বন্ধ রয়েছে।

গত মঙ্গলবার (৬ আগস্ট) দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তারা জড়ো হন। পুনরায় নতুন করে চালু হওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন তারা। খুব দ্রুত টেলিভিশনটি সম্প্রচারে আসবে বলে জানান তারা। এসময় ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আনন্দ প্রকাশ করেন তারা।

এর আগে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার ঘটনার পর সামগ্রিক চিত্র বদলে যেতে শুরু করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর