রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :

নীলফামারীতে ১৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৩০ টাইম ভিউ

নীলফামারীর জলঢাকায় ১৮০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ মে) কৈমারী ইউনিয়নের বড়ঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধার সিংগিমারী এলাকার জনাব আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৮) ও কুমিল্লার মোহনগঞ্জের রফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন( ২৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ১৮০ বোতল ফেনসিডিলসহ একটি ইজিবাইক জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর