বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নেত্রকোনায় ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জেলা ডিবি পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : নেত্রকোনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে মো. তাপস বেগ (৪০) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে নেত্রকোনা পৌরশহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক করে ডিবি।

ভুয়া ডিবি কর্মকর্তা তাপস বেগ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার তারাকান্দি রাজিবপুর গ্রামের নূর নবী বেগের ছেলে। আটকের সময় তার গায়ে পুলিশের পোশাক ছিল। তার কাছ থেকে পুলিশের মনোগ্রামযুক্ত একটি চাবির ছরা ও অভিযোগকারীর দোকান থেকে ডিবি পুলিশের পরিচয়ে বাকিতে আনা একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

অভিযোগকারী প্রিতুল দেবনাথ নামে এক ব্যক্তিকে হারানো মোবাইল উদ্ধার করে দেওয়ার কথা বলে দুই হাজার টাকা নেন তাপস। এরপর প্রিতুলকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যেতে বলেন তাপস। বিষয়টি নিয়ে প্রিতুলের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে জেলা ডিবি পুলিশের একটি দল ভুয়া ডিবি কর্মকর্তা তাপসকে আটক করে।

এসব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, আটক তাপস বেগ দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলার সাজা পরোয়ানা (ওয়ারেন্ট) ও আরও তিনটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর