শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

পটুয়াখালীতে গণ পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮২ টাইম ভিউ

সরকারি চাকুরিতে কোটার যৌক্তিক এবং বৈজ্ঞানিক সংস্কারের দাবীতে গণ পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকুরী প্রত্যাশী শিক্ষার্থীরা।

রবিবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি তুলে দেন।

এর আগে শিক্ষার্থীরা ব্যনার ও প্লেকার্ড নিয়ে শহরের শহীদ মিনার চত্বরে জরো হন৷ সেখান থেকে তারা গণ পদযাত্রা শুরু করে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন।গনপদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচীতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ৩য় বর্ষের ছাত্র নুরুন্নবী সোহান, জাহিদুল ইসলাম জাহিদ, আইন ও ভূমি প্রশাসন শেষ বর্ষের ছাত্র আজিজুল হক সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।মামলা প্রত্যাহারের দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর