শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে শ্রেণিকক্ষে ছাত্রীর শ্লীলতাহানি!অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২২০ টাইম ভিউ

অনলাইন ডেক্স : রাজশাহীতে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে শ্রেণিকক্ষের ভেতরেই দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সানোয়ার হোসেন মানিককে (৪২) গ্রেফতার করে গত মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সানোয়ার হোসেন মানিক (৪২) পুঠিয়া উপজেলার ধাদাস উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তিনি দুর্গাপুর উপজেলার মাড়িয়া এলাকার নওসের আলীর ছেলে।

বেলপুকুর থানার ওসি মাসুদ পারভেজ জানান, ভুক্তভোগীর ভাই এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন, এতে তার বোনকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন থেকে তার বোনকে ঐ স্কুল শিক্ষক উত্যক্ত করতেন। কথা না শুনলে প্রায়ই ফেল করিয়ে দেয়ার হুমকি দিতেন তিনি।

এর সূত্র ধরে গত সোমবার দুপুরের পর ইংরেজি পড়ানোর কথা বলে স্কুলের একটি ফাঁকা শ্রেণিকক্ষে নিয়ে তার শরীরে বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। পরে তার বোন এ বিষয়টি বাড়িতে গিয়ে সবাইকে বলে। এর পরই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

ওসি মাসুদ পারভেজ আরও জানান, ভুক্তভোগী স্কুল ছাত্রীর ভাই গত সোমবার রাতে থানায় অভিযোগ দেয়ার পর তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে, গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর